বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল, শ্রীপুরে  ছেলের লাঠির আঘাতে বাবা খুন  শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল,

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove_bg":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

  1. গাজীপুর প্রতিনিধি:
    গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল। এক বছরের চুক্তিতে তাকে গ্রেড-২ পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
    বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
    প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
    নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
    নিয়োগের বিষয়ে কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান তিনি। গাজীপুরের পরিকল্পিত উন্নয়ন, আবাসনব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করবেন।
    উল্লেখ্য, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনা, আবাসন ব্যবস্থার উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গাজীপুরের পরিকল্পিত উন্নয়নে তার ভূমিকা কেমন হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন নগরবাসী।
খবরটি শুনুন



Our Like Page