মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে  ছেলের লাঠির আঘাতে বাবা খুন  শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুরে  ছেলের লাঠির আঘাতে বাবা খুন 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে ছেলের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রাণ গেছে আব্দুস সামাদ (৬২) নামের এক ব্যক্তির। রোববার দিবাগত রাত ৩ টা দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুটিপাড়া-বন্নাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের ছেলে আনোয়ার হোসেন (৩৪) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহতের স্বজনদের ভাষ্য, রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন আনোয়ার। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বাবার ওপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে আব্দুস সামাদ পাশের বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তাঁর ওপর হামলা চালানো হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান মাথায়।

পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন। তাঁকে মাদক থেকে দূরে রাখতে সৌদি আরবে পাঠানো, নিরাময় কেন্দ্রে নেওয়া এবং তাবলিগ জামাতে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে জানান তাঁরা। তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি।

স্থানীয়দের দাবি, এর আগেও পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। প্রায় এক মাস আগে কারাগার থেকে বের হওয়ার পরও তিনি বাবার সঙ্গে বিরোধে জড়াতেন।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক বলেন, নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

খবরটি শুনুন



Our Like Page