রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল, শ্রীপুরে  ছেলের লাঠির আঘাতে বাবা খুন  শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

একটি শিরোপাও ছাড় দেবে না বার্সা

দলটা যে বার্সেলোনা। সব ট্রফির জন্যই তাঁরা লড়াই করে যাবে শেষ পর্যন্ত। না হলে কি গত দশ বছরের মধ্যেই দু-দুবার ‘ট্রেবল’ সম্ভব! এবার কোপা ডেল রে শেষ আটে সেভিয়ার কাছে প্রথম লেগে ২-০ গোলে হেরে শেষ আট থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল টানা চারবারের চ্যাম্পিয়নদের। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগকে গুরুত্ব দিতে গিয়ে কোপা ডেল রে নিয়ে আগ্রহ কম বার্সেলোনার, এমন কথাও শোনা যাচ্ছিল। মেসিকে কেন বিশ্রাম দেওয়া হয়েছিল প্রথম লেগে তা নিয়েও কম কথা শুনতে হয়নি বার্সা কোচকে। তবে ফিরতি লেগের ফলই বলে দিচ্ছে কোনো টুর্নামেন্টকেই ছোট করে দেখে না বার্সা। সেভিয়ার মতো দলকে ৬-১ গোলে হারানো কি চাট্টিখানি কথা!

কাল ফিরতি লেগ জিতে মেসি বলেন, ‘এটা বলা হচ্ছিল যে কাপের আশা ছেড়ে দিয়েছি বা এটি নিয়ে আমাদের আগ্রহ নেই। বার্সেলোনায় আমরা সবকিছুর জন্য লড়াই করি। ’ এই ম্যাচ দিয়ে কোপা ডেল রে-তে গোলের ‘ফিফটি’ তুলে নিলেন মেসি, ‘গোলটি করার আগে আমি কয়েকটা সুযোগ মিস করেছি। কিন্তু ওরা কাজ সেরে রেখেছে এবং আমার গোলটা যখন হয়, তাঁর আগেই সব নির্ধারণ হয়ে গিয়েছে। দল অসাধারণ খেলেছে এবং আমরা পরের রাউন্ডে উঠে গেছি।’

খবরটি শুনুন



Our Like Page