বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মোড়ল।

সম্প্রতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদার ঢালিপাড়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শাহজাহান মোড়ল বলেন, জনগণ তাঁকে তেলিহাটি ইউনিয়নের সেবা করার সুযোগ দিলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।

উঠান বৈঠকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের অবকাঠামোগত সংস্কার এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। শাহজাহান মোড়ল তাঁদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

আলহাজ্ব জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মামুন ফরাজি। এতে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

খবরটি শুনুন



Our Like Page