বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া

তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকারের পক্ষে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৬ অক্টোবর)বিকেলে তেলিহাটি ইউনিয়নের দেওয়ানা চালা এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তীভাবে কয়েক শতাধিক সাধারণ মানুষ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক সাত্তারের সভাপতিত্বে গ্রাম্য বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার।প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তেলিহাটি ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। অবহেলিত তেলিহাটিবাসীর অধিকার আদায় এবং নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে আমি আজীবন কাজ করে যেতে চাই।” তিনি আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার সার্বিক উন্নয়নে তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এডভোকেট আবু জাফর সরকার একজন সুশিক্ষিত, জনবান্ধব ও পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেওয়ানা চালাসহ পুরো তেলিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় তার মতো যোগ্য ও সৎ নেতৃত্বের বিকল্প নেই।শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য তাজুল ইসলামের সঞ্চালনায় ও গাজীপুর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব শেখ রাশিদুল হক রুবেলের সার্বিক তত্বাবধানে উঠান বৈঠকে তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

খবরটি শুনুন



Our Like Page