বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইটালিয়া বাজারের ব্যবসায়ী ইসমাইল হোসেনের মুদি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় দোকানে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, আগুনে দোকানের মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়নি। সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো বলে দাবি তাদের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল হোসেনের খোঁজখবর নেন, তাকে সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় তেলিহাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শহীদুল্লাহ বন্ধুকশিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবরটি শুনুন



Our Like Page