সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি

সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

সপ্তাহের ব্যবধানে সূচকের বড় ধরনের পতন হলেও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলতি সপ্তাহে গত সপ্তাহের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৮ পয়েন্ট। গত সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪৩ কোটি টাকা।

চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ১৬৮ কোটি টাকা, গত সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮২৫ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচকের বড় ধরনের পতন হয়েছে। কমেছে ৬৩ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৯৯২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২৩৬টির, অপরিবর্তিত আছে ২৬টির দর। গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৪০ পয়েন্ট। অর্থাৎ দুই কার্যদিবসেই সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি। গতকাল মোট লেনদেন হয় ১ হাজার ২৪ কোটি টাকা।

আজ লেনদেনের শীর্ষে রয়েছে যে ১০ কোম্পানি, সেগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিক, গ্রামীণফোন, এশিয়ান ইনস্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, প্রভাতি ইনস্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, ইনটেক ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

খবরটি শুনুন



Our Like Page