সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কালাম মিয়া শ্রীপুরে যুবদলের নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও আলোচনা মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি

শিশুর সামনে মায়ের গায়ে আগুন, গ্রেপ্তার ১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিশুর সামনে মায়ের গায়ে আগুন দেওয়ার ঘটনায় এক তরুণকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তরুণের নাম নাইম। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর তিনি ওই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।

 

পুলিশ বলছে, নাইম বলেছেন তিনি ওই মায়ের শরীরে অকটেন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিলেন।

 

পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ঢাকার ধামরাই এলাকায় নিজ বাসা থেকে নাইমকে তাঁরা গ্রেপ্তার করেছেন। নাইম স্থানীয় একটি কলেজে সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নাইম পুলিশকে বলেছেন, ফেসবুকে ওই নারীর (শিশুর মা) সঙ্গে সম্পর্কের জের ধরেই তিনি এই হামলা করেছেন।

 

২৯ জানুয়ারি সকালে চার বছর বয়সী মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই মা। ওই সময় কেউ একজন বোরকা পরে এসে মায়ের ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান। দগ্ধ মাকে ওই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন দুপুরে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়।

খবরটি শুনুন



Our Like Page