সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল, শ্রীপুরে  ছেলের লাঠির আঘাতে বাবা খুন  শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

মিয়ানমারের ৪ ভয়ংকর গ্রুপ বন্ধ করল ফেসবুক

ফেসবুকের চোখে মিয়ানমারের ‘আরকান আর্মি’, ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি’, ‘কাচিন ইনডিপেনডেন্টস আর্মি’ ও ‘ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি’ নামের চারটি ভয়ংকর সংগঠন। তাই ফেসবুকে এসব গ্রুপকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

 

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের ভয়ংকর এসব সংগঠন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে মানুষের ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে তারা এসব গ্রুপ বন্ধ করে দিচ্ছে।

 

ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়: ‘অফলাইনে ক্ষতির বিষয়টি প্রতিরোধ করতে কোনো সংগঠন বা ব্যক্তিকে আমরা সুযোগ দেব না, যাতে তারা সহিংস মিশন চালাতে পারে বা সহিংসতায় জড়াতে পারে। তাদের কোনো ফেসবুকে উপস্থিতি থাকবে না। এসব সংগঠনের বিরুদ্ধে বেসামরিক মানুষের প্রতি আক্রমণ ও মিয়ানমারে সহিংসতা ছড়ানোর স্পষ্ট প্রমাণ আছে। আমরা তাদের আমাদের সেবা ব্যবহার করে সেখানে উদ্বেগ তৈরি ঠেকাতে চাই।’

খবরটি শুনুন



Our Like Page