বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ‘এসো পূজা করি একতা সংঘের’ প্রথম শারদীয় দুর্গাপূজা উদযাপন শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ  সন্ত্রাস-দুর্নীতিমুক্ত তেলিহাটি ইউনিয়ন গড়তে চান শাহজাহান মোড়ল তেলিহাটি ইউনিয়নে এডভোকেট আবু জাফর সরকারের সমর্থনে প্রানবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া

শ্রীপুরে পূজামণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়, আনন্দ-উৎসবে মেতেছে পূজামণ্ডপ 

 

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রধান আনুষ্ঠানিকতায় আজ মহাষ্টমী  গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার পূজামণ্ডপে জমে উঠেছে আনন্দ উৎসব। আজ মহাষ্টমী উপলক্ষে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মাওনা বাজার পূজামণ্ডপ চত্বর ঢোলের বাদ্য, কাঁসর-ঘণ্টা, আরতি এবং ধূপের ধোঁয়ায় এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রূপ নেয়।

​বিকেলের পর থেকে সন্ধ্যা নামতেই মণ্ডপে ভক্তদের পাশাপাশি বিভিন্ন বয়সের দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়তে থাকে। দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং প্রতিমার নান্দনিক রূপ দেখতে পরিবার-পরিজন নিয়ে অনেকেই মাওনা বাজারের পূজা প্রাঙ্গণে হাজির হন।

​পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শংকর চন্দ্র দাস  জানান, “প্রতিবছরের মতো এবারও মাওনা বাজারে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। পূজা দেখতে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

খবরটি শুনুন



Our Like Page