বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি

শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী

নজরুল জয়ন্তী উপলক্ষ্যে উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছেন সানজিদা আক্তার শ্রাবন্তী।

​সানজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের সামসুদ্দীন শেখ ও রোজিনা আক্তার দম্পতির কন্যা।

গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ‘খ’ বিভাগে অংশ নিয়ে তিনি এ গৌরব অর্জন করেন।

​প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই গান ও নাচের নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পাওয়ার ধারাবাহিকতায় তিনি প্রাতিষ্ঠানিক পর্যায়েও তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

​নিজের এই অর্জন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে শ্রাবন্তী জানান, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে তিনি নজরুল সঙ্গীত চর্চা অব্যাহত রাখতে চান। সঙ্গীত ভুবনে প্রবেশ করে তার মেধা ও অনন্য প্রতিভার স্বাক্ষর রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিজের সফলতার পেছনে মায়ের অবদানের কথা স্মরণ করে শ্রাবন্তী বলেন, “ছোটবেলা থেকেই মায়ের উৎসাহ ও সার্বিক সহযোগিতার কারণেই আজ আমি এই জায়গায় আসতে পেরেছি”।

খবরটি শুনুন



Our Like Page