সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি

গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন

গাজীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিবের বিরুদ্ধে একটি মহল কতৃক সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অনলাইন,ফেসবুকে প্রচারিত অভিযোগকে’মিথ্যা,বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমিনুল ইসলাম।শনিবার(১২ সেপ্টেম্বর)বিকেলে
ভবানীপুর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন,সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন,ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সম্প্রতি আমার নাম ও কর্মকাণ্ডকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে জমি দখলসহ নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।আমার রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এইসব অপপ্রচার চালাচ্ছে।আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।লিখিত বক্তব্য তিনি আরো বলেন, গাজীপুর সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জিলাল উদ্দীনের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিরোধের সৃষ্টি হয়।তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, জিলাল উদ্দীন দলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে জানান।এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়।পরে বিষয়টি সাংগঠনিকভাবে বিবেচনা করে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়।আমিনুল ইসলাম দাবি করেন, শোকজ নোটিশের কারণে ক্ষুব্ধ হয়ে জিলাল উদ্দীন তার বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করছেন।আমিনুল ইসলাম আরো বলেন আমার বিরুদ্ধে প্রচারিত জমি দখলসহ অন্যান্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত,তবে এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক তদন্তের দাবি জানান।একই সঙ্গে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান গাজীপুর সদর উপজেলা কৃষকদলের এই নেতা। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান,এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান খান শুভ,ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি সুমন খান ও সাধারণ সম্পাদক সেলিম কাইয়া,পিরোজালি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক সরকার,ও ভাওয়ালগড় কৃষক দলের সহ-সভাপতি জমির আলীসহ কৃষক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শুনুন



Our Like Page