গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৫ সেপ্টেম্বর)সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।প্রধান আলোচকের বক্তব্য শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ভূঞা।বক্তব্য রাখেন,শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”বর্তমান সরকার দেশের সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন ও প্রসারে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়ে সংসদ সদস্য বলেন,”আপনারা সন্তানদের সার্বক্ষণিক খেয়াল রাখুন। তরুণ ও শিশু শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে দূরে থাকে,সেদিকে বিশেষ নজর দিতে হবে।” কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সুস্থ মানসিক বিকাশে খেলার মাঠ ও বইমুখী করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।তিনি আরো বলেন,মানসম্মত ও নৈতিক শিক্ষায় শিশুদের গড়ে তুলতে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রশংসনীয় ভূমিকা রাখছে।শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে কাজ করতে হবে।” তিনি কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।