রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কালাম মিয়া শ্রীপুরে যুবদলের নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও আলোচনা মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে শিক্ষক ফারুকের ড্রাগন বাগানে সাফল্য, বছরে ফলন ২০ লাখ টাকা

মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি

মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দোকানপাট ও রেস্টুরেন্ট বসানোর অভিযোগ উঠেছে। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কের গুরুত্বপূর্ণ এ এলাকায় জনদুর্ভোগ ও যানজটের আশঙ্কা করছেন পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ফ্লাইওভারের নিচে বিভিন্ন ধরনের দোকানপাট ও খাবারের রেস্টুরেন্ট গড়ে উঠলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে মহাসড়কের আশপাশে দোকানপাট বসানো এবং বাজার পরিচালনার কারণে মাওনা চৌরাস্তা এলাকায় যানজট সৃষ্টি হতো। জনদুর্ভোগ ও যান চলাচলে বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উদ্যোগে বাজার ইজারা বাতিল করা হয় বলে স্থানীয়রা জানান।
তবে ইজারা বাতিলের পরও বর্তমানে ফ্লাইওভারের নিচে নতুন করে বিভিন্ন দোকানপাট ও রেস্টুরেন্ট গড়ে ওঠায় প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের দাবি, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে অবৈধ স্থাপনা গড়ে উঠলে ভবিষ্যতে আবারও যানজট ও জনদুর্ভোগ বাড়তে পারে।
পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ দ্রুত এসব অবৈধ দোকানপাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাদের দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফ্লাইওভারের নিচের জায়গা জনসাধারণের চলাচল ও নিরাপদ পরিবেশের জন্য উন্মুক্ত রাখা হলে মাওনা চৌরাস্তা এলাকার যান চলাচল স্বাভাবিক থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবেন।

খবরটি শুনুন



Our Like Page