শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার দুই বছরের যন্ত্রণা শেষে হাসপাতালের বেডে ফালু মিয়ার মুখে হাসি শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কালাম মিয়া

শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ছাতির বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদুল্লাহ বন্ধুকশির সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান ও এরশাদ সরকার, আহ্বায়ক সদস্য রিপন ফকির, শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য রেজাউল করিম মৃধা, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। শ্রীপুরের মাটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপশক্তিকে বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, জনগণের অধিকার রক্ষা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি রাজপথে সোচ্চার থাকবে।

খবরটি শুনুন



Our Like Page