গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেলিহাটি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার(২১ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার আবদার লোহাই বাজার
বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আবদার লোহাই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল্লাহ বন্ধুকশির সঞ্চালনায়
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,যুগ্ম আহ্বায়ক এ্যাড.আবু জাফর সরকার,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল,তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান ও এরশাদ সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত আলী,গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দসহ তেলিহাটি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো সন্ত্রাস ও নৈরাজ্য তেলিহাটি ইউনিয়নের মাটিতে বরদাশত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার রক্ষা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি রাজপথে সোচ্চার থাকবে।
কর্মসূচিতে তেলিহাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।