রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে আগুনে পুড়ে ছাই মুদি দোকান, ক্ষতি ১২ লাখ টাকা শ্রীপুরে নজরুল সঙ্গীতে প্রথম স্থান অর্জন করলেন আনজিদা আক্তার শ্রাবন্তী শ্রীপুরে আওয়ামী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তেলিহাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ শ্রীপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীপুরে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূকে বাড়িছাড়া গাজীপুরে অপপ্রচারের প্রতিবাদে কৃষকদল নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণ-রূপার অলংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট শ্রীপুরে নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কালাম মিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি চক্র কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক কালাম মিয়া।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীপুর পৌর কেওয়া পূর্বখণ্ড এলাকায় তাঁর নিজ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন,এ ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান তিনি।কালাম মিয়া লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন,একটি স্বার্থান্বেষী মহল তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং সাধারণ মানুষের কাছে তাঁকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।এই অপপ্রচারের সাথে বাস্তবতার কোনো ন্যূনতম সম্পর্ক নেই,আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি আরো বলেন, আমার রাজনৈতিক জনপ্রিয়তা ও স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে সুসম্পর্কে হিংসা পরায়ন হয়ে একটি চিহ্নিত চক্র চক্রান্তে মেতে উঠেছে।”তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও শ্রীপুর পৌরবাসীকে আহ্বান জানান।একই সাথে,ফেসবুকে এ ধরণের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন।পরিশেষে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান,এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

খবরটি শুনুন



Our Like Page